বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর ইউএনও শামীম ভূঁইয়াকে বিদায়ী সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ০৮-১২-২০২৩ ইং
চুয়াডাঙ্গা সদর ইউএনও শামীম ভূঁইয়াকে বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম ভূঁইয়াকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা জানিয়েছে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে এ বিদায় সংবর্ধনা জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম ছারোয়ার সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধারা চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম ভূঁইয়ার কর্মকালীন সময়ের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন এবং নতুন কর্মস্থলের জন্য শুভকমানা জনান।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল