বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে সংবাদকর্মীদের সঙ্গে সালাহ উদ্দীন মিয়াজীর মতবিনিময়

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০২৩ ইং
মহেশপুরে সংবাদকর্মীদের সঙ্গে সালাহ উদ্দীন মিয়াজীর মতবিনিময়

প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল সালাহ উদ্দিন মিয়াজী। গতকাল মঙ্গলবার সকালে মহেশপুর শহরের চৌগাছায় তার নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, শরিফুল ইসলাম, কৃষক লীগের সাবেক আহ্বায়ক হাশেম পাঠান, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আতিয়ার রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক ইয়াকুব আলী, যুগ্ম-আহ্বায়ক সাহেদ মেহবুব রঞ্জু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শিমুল, যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল