বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে দুই বালি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ০৫-১২-২০২৩ ইং
জীবননগরে দুই বালি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

জীবননগর অফিস:
জীবননগরে মহাসড়কের পাশে বালি রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে জীবননগর পোস্ট অফিসের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেল নির্বাহী অফিসার হাসিনা মমতাজ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জীবননগর শহরের পোস্ট অফিসের সামনে মহাসড়কের পাশে দীর্ঘদিন যাবৎ বালু রেখে ব্যবসা করে আসছিলেন শফিকুল ইসলাম ও শিমুল। আগে এ নিয়ে সতর্ক করা সত্ত্বেও তারা কর্ণপাত করেননি। তাই সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ওই দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ জানান, আগামী সাত দিনের মধ্যে সড়কের পাশ থেকে বালি অপসারণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল