বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান

  • আপলোড তারিখঃ ০৩-১২-২০২৩ ইং
আলমডাঙ্গায় অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় এক রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার ফাউন্ডেশনের সভাপতি আজিম উদ্দিনের নির্দেশে আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের পালপাড়ার লিভার সিরোসিস রোগে আক্রান্ত শ্রী নাড়ু গোপাল পালকে (৬৫) চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. মোহা. মহসিনুজ্জামান চাঁদ, সাংবাদিক এনএইচ শাওন, স্বপন পাল ও কাকা চন্ডী গোস্বায় প্রমুখ। ডা. মোহা. মহসীনুজ্জামান চান্দ বলেন, ‘আমরা মানবতার সেবার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছি। যখনি কোনো গরীব অসহায় মানুষ আমাদের কাছে সহায়তার জন্য স্মরণাপণ্ন হন, যদি সেটা সঠিক হয়, আমরা কল্যাণ তহবিল থেকে তাকে সহায়তা প্রদান করে থাকি।’



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল