বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে এমপি সমির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৩-১২-২০২৩ ইং
ঝিনাইদহে এমপি সমির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমি স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার হাটগোপালপুর বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক, পদ্মাকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ বিশ^াস, দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া কাজল, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রাজু আহমেদ, সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক শাহ্ মো. ইব্রাহিম খলিল রাজা, এমপির পিএস রোকনুজ্জামান রিপন, আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান, বিশারত আলী, কৃষক লীগ নেতা হাফিজুর রহমান তোতাসহ নেতৃবৃন্দ। সভায় তাহজীব আলম সিদ্দিকী সমি আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল