বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন এএসএম নাজমুল হক

  • আপলোড তারিখঃ ০৩-১২-২০২৩ ইং
গাংনীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন এএসএম নাজমুল হক

প্রতিবেদক, গাংনী:
মেহেরপুরের গাংনীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন মেহেরপুর-২ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী ডা. এএসএম নাজমুল হক সাগর। গতকাল শনিবার দুপুরে তিনি উপজেলা পরিষদ চত্ত্বর ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে গাংনীর কাজীপুরে অবস্থিত শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন করেন।
বিজয়ের মাস ডিসেম্বর উদ্যাপন উপলক্ষে তিনি এসব কর্মসূচি পালন করছেন বলে জানান মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. এএসএম নাজমুল হক সাগর।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম শফিকুল আলম, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারাহানা ইয়াসমিন, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আব্দুস সামাদ সোহাগসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল