বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

  • আপলোড তারিখঃ ০১-১২-২০২৩ ইং
ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে চলতি বোরো মৌসুমে হাইব্রিড বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ৩ হাজার ১৫০ জন কৃষকের মাঝে বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের আয়োজনে এ বীজ বিতরণ করা হয়। সে সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যন রাশিদুর রহমান রাসেল, নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মো. নূর-এ-নবী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জুনাইদ হাবীব, মীর রাকিবুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কৃষি অফিসের কর্মকর্তারা জানায়, চলতি বোরো মৌসুমে হাইব্রিড বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৩ হাজার ১৫০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি করে ধান বীজ প্রদান করা হয়।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল