বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গঠনতন্ত্র ভঙ্গ করায় ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাচনে নিষেধাজ্ঞা

  • আপলোড তারিখঃ ০১-১২-২০২৩ ইং
গঠনতন্ত্র ভঙ্গ করায় ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাচনে নিষেধাজ্ঞা

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন স্থগিত করেছেন ঝিনাইদহের একটি আদালত। গঠনতন্ত্র ভঙ্গ করে নতুন সদস্য নিয়োগ ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যখন তখন সদস্যদের বাদ দেয়ার অভিযোগে আদালতে মামলা করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য জাহিদ সুলতান শাওন। আদালত এই নিষেধাজ্ঞা আরোপ করেন। গত মঙ্গলবার প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে বিবাদী করে ঝিনাইদহ সিনিয়র সহকারী জজ আদালতে পিটিশন দায়ের করলে আদালতের বিজ্ঞ বিচারক গোপল চন্দ্র সরকার দুই দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেন।
গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু আইনজীবীদের মাধ্যমে শোকজের জবাব দেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। উল্লেখ্য, আগামী ২ ডিসেম্বর ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনে মাহমুদ হাসান টিপু-ফয়সাল ও এম রায়হান-নিজাম পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছিল। বাদী পক্ষে শফিউল আলম ও বিবাদী পক্ষে অ্যাডভোকেট রিপন মামলাটি পরিচালনা করেন। আদালত আগামী বছরের ১০ জানুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য্য করেন।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল