বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডা. সাগর মনোনয়ন পাওয়ায় গাংনীতে আনন্দ র‌্যালি

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২৩ ইং
ডা. সাগর মনোনয়ন পাওয়ায় গাংনীতে আনন্দ র‌্যালি

গাংনী অফিস:

মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. এ এস এম নাজমুল হক সাগরকে মেহেরপুর-২ গাংনী আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে গাংনী হাসপাতাল বাজারের অ্যাডভান্স মেডিকেয়ারের সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ একই স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যদিয়ে সমাপ্তি হয়। আনন্দ র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম সুমন, সাবেক ছাত্রনেতা সাহাজান আলী, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জীবন আকবার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেনসহ গাংনী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল