প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুডহুদার কার্পাসডাঙ্গায় অভিযান চালিয়ে ৪৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ইকতিয়ার রহমান নামের এক ওষুধ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৮টার দিকে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ কবরস্থান মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। ইকতিয়ার রহমান কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের আ. রাজ্জাক মালিথার ছেলে।
জানা গেছে, গোপন সংবাদ পেয়ে গতকাল রাত সাড়ে আটটার দিকে কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ে অভিযান চালায় পুলিশ। এসময় ইকতিয়ার হোসেনকে আটক করা হলে তার নিকট থেকে ৪৮পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, গতকালই আটককৃত আসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন