বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় ৩৫ রাউন্ড গুলিসহ র‌্যাবের হাতে দুজন আটক

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২৩ ইং
শৈলকুপায় ৩৫ রাউন্ড গুলিসহ র‌্যাবের হাতে দুজন আটক

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রাম থেকে অবৈধ গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। গতকাল রোববার অভিযান চালিয়ে র‌্যাব তাদের আটক করে। আটককৃতরা হলেন- রামচন্দ্রপুর গ্রামের ইউসুফ হোসেনের ছেলে বাচ্চু হোসেন ও একই গ্রামের শফি উদ্দীন মন্ডলের ছেলে ইদ্রিস মন্ডল। ঝিনাইদহ র‌্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সন্ত্রাসী কার্যক্রম চালানোর খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালায়। এসময় ৩৫ রাউন্ড তাজা গুলি, একটি মোবাইল ও দুটি সিমকার্ড উদ্ধার করে। আসামিরাা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং রাহাজানীসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো বলে স্বীকার করেছেন।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল