বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার লোকনাথপুরে গোয়ালঘর থেকে গরু চুরি

  • আপলোড তারিখঃ ২৪-১১-২০২৩ ইং
দামুড়হুদার লোকনাথপুরে গোয়ালঘর থেকে গরু চুরি
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রাম থেকে একটি গরু চুরি হয়েছে। এ ঘটনায় গরুর মালিক সহিদুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ করেছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে সহিদুল ইসলামের বাড়ি থেকে গরুটি চুরি করে নিয়ে যায় চোরেরা। অভিযোগ সূত্র থেকে জানা যায়, দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের মৃত আজির বক্সের ছেলে সহিদুল ইসলাম প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার রাতে গরুর খাবার দিয়ে ঘুমাতে যান। মধ্যরাতে ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরে গরু নেই। পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে অনেক খোঁজাখুঁজি করেও গরুটি পায়নি। গরুটির দাম প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা হবে বলে জানা গেছে। এ বিষয়ে সহিদুল ইসলাম বলেন, ‘আমার গরুটিই সম্বল ছিল। বড় আশা করে গরুটি পালন করছিলাম। কিছুদিন পরে গরুটি বিক্রি করে ছেলের একটা ব্যবসায় লাগিয়ে দিতাম। কিন্তু তা আর হলো না। আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার শখ পূরণ হতে দিলো না চোরের দল।’


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল