বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৬০ বোতল ফেনসিডিলসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ২৪-১১-২০২৩ ইং
চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৬০ বোতল ফেনসিডিলসহ দুজন আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ৬০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে দর্শনার রামনগর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার দর্শনা ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের মতিয়ার রহমানের ছেলে হাসান আলী (১৯) ও একই এলাকার মঞ্জুর আলীর ছেলে মিলন মিয়া (২১)। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা’র নির্দেশে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই সুমন্ত বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে রামনগর গ্রামের ফুটবল মাঠের অদূরে অভিযান পরিচালনা করে। অভিযানে মিলন মিয়া ও হাসান আলীকে আটক করা হয়। এসময় আটককৃতদের নিকট থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গতকালই আটককৃত দুই আসামির বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল