বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা উপজেলার ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তার বিদায় সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ২১-১১-২০২৩ ইং
আলমডাঙ্গা উপজেলার ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তার বিদায় সংবর্ধনা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা লিটন কুমার বিশ্বাসের বিদায় ও নতুন এলএসডি আব্দুল আলিমের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শহিদুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল হামিদ। বক্তব্য দেন দর্শনা এলএসডি আবু সালেহ মামুন, চুয়াডাঙ্গা সদর এলএসডি মিয়ারাজ হুসাইন, কারিগরি খাদ্য পরিদর্শক আনিছুর রহমান, আলমডাঙ্গা মিল মালিক সভাপতি আশরাফুল হক, সেক্রেটারি তোফাজ্জেল আলী, জয়নাল আবেদিন, ডিলার শামসুজ্জামান প্রমুখ। নবাগত এলএসডি আব্দুল আলিম বলেন, ‘সকলের সহযোগিতা চাই। আপনাদের নিয়ে আলমডাঙ্গার সকল কার্যক্রম পরিচালনা করব।’


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল