বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বণিক সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

  • আপলোড তারিখঃ ২১-১১-২০২৩ ইং
আলমডাঙ্গায় বণিক সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ ও পৌর মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা বণিক সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যরা। গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এসময় সমিতির পক্ষ থেকে সভাপতি, সম্পাদকসহ সদস্যবৃন্দ নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান। নির্বাহী অফিসার বণিক সমিতির নতুন কমিটিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। পরে অফিসার ইনচার্জ (ওসি) বিল্পব কুমার নাথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরবর্তীতে বণিক সমিতির সদস্যবৃন্দ আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বণিক সমিতির সভাপতি, সম্পাদকসহ সকল সদস্য মিলে পৌর মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন বণিক সমিতির সভাপতি আরেফিন মিঞা মিলন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল- মামুন, সহসভাপতি হাফিজুর রহমান, হাজী রফিকুল আলম, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ আলাউদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম লিটন, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, ধর্মীয় সম্পাদক রেজাউল করিম কাবিল, দপ্তর সম্পাদক শফিউল হাসান মিলন, এছাড়া নির্বাহী সদস্য খন্দকার হামিদুল ইসলাম আজম, আ. ওহাব কাবলু, জসিম উদ্দিন, জয়নাল আবেদীন, ফারুক হোসেন, রেজাউল হক তোতা, রতন আলী, সাইদুল ইসলাম, খন্দকার সজিব, সিরাজুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল