জীবননগর অফিস:
জীবননগর পৌর শহরের বাজারপাড়ায় বিষপানে লাকী খানম (৩৫) নামের এক নারী আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার দুপুরে নিজ বাড়িতে বিষপানে তার মৃত্যু হয়। জানা গেছে, জীবননগর পৌর শহরের বাজার পাড়ার শুকুর আলীর মেয়ে লাকী খানম দীর্ঘদিন যাবত কিডনিজনিত রোগে ভুগছিলেন। গতকাল দুপুরে নিজ বাড়িতে সকলের অজান্তে বিষপান করেন তিনি। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় গতকালই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান জানান, তিনি দীর্ঘদিন যাবত কিডনি রোগে ভুগছিলেন। তার দুটি কিডনিই নষ্ট হয়ে যাওয়ায় হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় বলে জানা গেছে।
সমীকরণ প্রতিবেদন