বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বয়বৃদ্ধ দানেচের পাশে দাঁড়ালেন জেলা আ.লীগের সম্পাদক মিণ্টু

  • আপলোড তারিখঃ ১৬-১১-২০২৩ ইং
বয়বৃদ্ধ দানেচের পাশে দাঁড়ালেন জেলা আ.লীগের সম্পাদক মিণ্টু

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার জাড়গ্রামের সেই বয়বৃদ্ধ দানেচ বিশ্বাসের পাশে দাঁড়িয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হ্যাপি ক্লাব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব সাইদুল করিম মিণ্টু। গতকাল বুধবার সকালে চাল, ডাল, তেল, শাড়ী, লুঙ্গি, গামছাসহ খাদ্যসামগ্রী নিয়ে তার বাড়িতে যান তিনি।

জানা গেছে, জাড়গ্রামের অসহায়, দরিদ্র বয়বৃদ্ধ দানেচ বিশ্বাস এক টুকরা জমিতে ভাঙ্গাচোরা ঘরে বসবাস করেন। একটি মেয়েকে বিয়ে দেওয়ার পর স্ত্রীকে নিয়ে বাড়িতেই থাকেন। ৮০ বছর বয়স হওয়ায় বয়সের ভারে নুইয়ে পড়েছেন। বৃদ্ধ বয়সেও অন্যের জমিতে দিনমজুরের কাজ করে চলে তার সংসার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে সংবাদ প্রচার করা হলে তা সাইদুল করিম মিণ্টুর নজরে আসে। সংবাদটি দেখে তাকে সহযোগিতা করার জন্য নির্দেশ দেন ঝিনাইদহ হ্যাপি ক্লাব ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে। পরে বুধবার সকালে দানেচ বিশ্বাসের বাড়িতে চাল, ডাল, তেল, শাড়ী, লুঙ্গি, গামছাসহ খাদ্য সামগ্রী নিয়ে তার বাড়িতে যান।
সে সময় আরও উপস্থিত ছিলেন হ্যাপি ক্লাব ফাউন্ডেশনের সভাপতি রাশিদ নাইব অনিক, সহসভাপতি আল হাদি জীবন, সহসভাপতি সৈকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তাদির আল ফাহাদ, সহসম্পাদক বিশ্বাস হাজুজ্জামান আরিফসহ অন্যান্য সদস্যরা।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল