বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের হাসাদাহ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২৩ ইং
জীবননগরের হাসাদাহ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিবেদক, হাসাদাহ:
জীবননগর উপজেলার হাসাদাহ আরআরএফএর উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে হাসাদাহ বাজারে অবস্থিত আরআরএফ অফিসে এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। এতে সহযোগিতায় ছিল পিকেএসএফ। এসময় হাসাদাহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের মহিলা-পুরুষ ও শিশুসহ দরিদ্র ১৫০ জনের স্বাস্থ্য পরীক্ষা করেন ডা. রাগবীর হোসেন ও মেহেবুবা নাজনীন ছন্দা। স্বাস্থ্য ক্যাম্পে উপস্থিত ছিলেন হাসাদাহ ইউপি সদস্য জুম্মাত আলী মন্ডল, শাখা ব্যবস্থাপক সুজন কবির, সমাজ উন্নয়ন কর্মকর্তা সেরাফিল মন্ডল, স্বাস্থ্য কর্মকর্তা মোস্তাকিম হোসেন। পরিচালনা করেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী আবুল হাসেম রেজা।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল