বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার পৃথক স্থানে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

  • আপলোড তারিখঃ ১০-০৭-২০২৩ ইং
আলমডাঙ্গার পৃথক স্থানে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২০ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন ও ৫৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার উপজেলার আসাননগর গ্রামের নতুন ব্রিজ এলাকা ও নাগদা মাঝের পাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গতকাল বেলা দেড়টার দিকে এসআই আমিনুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে কালিদাশপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে মো. শফিউল্লালকে (৫৬) আসাননগর গ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২০ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। পরে তাকে থানা হেফাজতে নিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এদিকে, এসআই মো. আমিনুল হক সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে নাগদা মাঝের পাড়ার মৃত মতলেব মো. ছেলে মো. মাহাবুল হককে (৪৩) আলমডাঙ্গার জেহালা গ্রাম থেকে বেলা আড়াইটার দিকে ৫৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল