বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাসাদাহকে হারিয়ে জীবননগর পৌরসভা চ্যাম্পিয়ন

  • আপলোড তারিখঃ ১০-০৭-২০২৩ ইং
হাসাদাহকে হারিয়ে জীবননগর পৌরসভা চ্যাম্পিয়ন
জীবননগর অফিস: জীবননগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) ফাইনাল গতকাল রোববার বিকেলে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় জীবননগর পৌরসভা ১-০ গোলে হাসাদাহ ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকুনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর মেয়র রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সী নাসির উদ্দীন, জেলা ডিএফএ‘র সভাপতি সুজন, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ^াস, পৌর কাউন্সিলর আবুল কাশেম, জয়নাল আবেদীন, আবু সাঈদ মোহাম্মদ সাদ ও শাহাজান সিরাজ। খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু। খেলার প্রথমার্ধে ৫ মিনিটের মাথায় জীবননগর পৌর দলের ৫ নম্বর জার্সিধারী বাধন গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যায়। এরপর দ্বিতীয়ার্ধে হাসাদাহ ইউনিয়ন জীবননগর পৌরসভাকে কোনঠাসা করলেও গোলের দেখা মেলেনি। ফলে জীবননগর পৌরসভা ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়। প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি তুলে দেন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আব্দুস সবুর, সহকারী রেফারি ছিলেন সাইদুর রহমান ও বিল্লাল হোসেন। খেলায় ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ আল মামুন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল