বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ময়নাতদন্ত শেষে শিশু জীবনের লাশ হস্তান্তর, সৎকার

  • আপলোড তারিখঃ ১০-০৭-২০২৩ ইং
ময়নাতদন্ত শেষে শিশু জীবনের লাশ হস্তান্তর, সৎকার
সমীকরণ প্রতিবেদক: আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়নের রায়লক্ষীপুর গ্রামে গোসল করার সময় দুর্বৃত্তের ইটের আঘাতে নিহত শিশু জীবন বিশ্বাসের ময়নাতদন্ত সম্পন্ন। গতকাল রোববার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জোবাইদা জামান জয়ার নেতৃত্বে মেডিকেল বোর্ড ময়নাতদন্তটি সম্পন্ন করে। ময়নাতদন্ত শেষ বেলা দুইটার দিকে শিশু জীবনের লাশ পরিবারের জিম্মায় দেওয়া হয়। পরিবারের সদস্যরা জানায়, ময়নাতদন্ত শেষে জীবনের মরদেহ তার নিজ গ্রাম যশোর জেলার চৌগাছার পুড়াপাড়ায় নেয়। পরে সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় শ্মশানে লাশের সৎকার করা হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল