বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৮-০৭-২০২৩ ইং
দামুড়হুদায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এ খেলার উদ্বোধন করা হয়। এসময় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস। দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম. নুরুন্নবীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (অপারেশন) শফিউল আলম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. এখলাস উদ্দিন সুজন, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোখলেছুর রহমান ও আবু বক্কর সিদ্দিক, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ। উদ্বোধনী দিনে সাবেক চ্যাম্পিয়ন জুড়ানপুর ইউনিয়ন একাদশ বনাম নতিপোতা ইউনিয়ন একাদশ খেলায় অংশগ্রহণ করেন। নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় টাইব্রেকারে জুড়ানপুর ইউনিয়ন একাদশ ২-১ গোলে নতিপোতা ইউনিয়ন একাদশকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন সৈয়দ মাসুদুর রহমান, সুবাস চন্দ্র, ইউসুফ আলী ও শহিদ আজম সদু। ধারাভাষ্যকার ছিলেন শামীম খাঁন ও মোস্তাফিজুর রহমান।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল