বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে জমি দখল ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ

  • আপলোড তারিখঃ ০৮-০৭-২০২৩ ইং
মুজিবনগরে জমি দখল ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ
প্রতিবেদক, মুজিবনগর: মুজিবনগর জোরপূর্বক জমি দখল করার জন্য নবনির্মিত দোকানপাট ভাঙচুর করছেন মুজিবনগর উপজেলার বল্লভপুরের মৃত রেজাউল হকের ছেলে সজিবুল হক। এমন অভিযোগ করে গতকাল শুক্রবার বল্লভপুরে দোকানের সামনে সংবাদ সম্মেলন করেন আনোয়ার হোসেন। রেজাউল হক ও তার অনুগত ৮/১০ জন অস্ত্র নিয়ে হামলা চালিয়ে দোকান ভাঙচুর করেছে এমন অভিযোগ করে মেহেরপুর আদালতে একটি মামলা করেছেন আনোয়ার হোসেন। লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন জানান, তিনি মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের ইমান আলী ও তার ওয়ারিশগনের কাছ থেকে বল্লভপুর মৌজার গত ১৫/০৮/২০০৬ তারিখে ৬৪৫৩ নম্বর দলিল মূলে এবং ২৯/০৭/২০১৯ তারিখে ২০৫০ নম্বর এবং ১৭/০৭/২০২০ তারিখের ৭২৬১ নম্বর দলিল মূলে জমি কিনে ভোগদখল করছেন। এদিকে সুচতুর সজিবুল হক ওই জমির মালিকানা দাবি করে গত ২১-১২-২২ তারিখে ৮/১০ জন লোকজন নিয়ে হামলা করে প্রাচীর ও সীমানা বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে ১০টি মেহগনি এবং ২০টি সেগুন গাছ লুট করে। যার মূল্য আনুমানিক সাড়ে তিন লাখ টাকা। বিষয়টি জানার পর পুলিশকে খবর দেওয়া হলে সজিবুলসহ অন্যান্যরা স্থান ত্যাগ করেন। আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে স্থানীয়রা উভয় পক্ষকে মীমাংসার প্রস্তাব দিলেও সজিবুল হক তা মানেননি। বাধ্য হয়ে তিনি আদালতে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের আসামি করে একটি মামলা করেন। যার নম্বর সিআর ২৭০/২০২২ ইং। আনোয়ার হোসেন আরও বলেন, সজিবুল একজন দুর্র্ধষ প্রকৃতির মানুষ। দোকান ভাঙচুর ও গাছ লুটপাটের ঘটনায় মামলা দায়ের করার পর অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে সজিবুল। বর্তমানে নিরাপত্তাহীন অবস্থায় আছেন বলেও দাবি করেছেন আনোয়ার হোসেন। বিষয়টি সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মর্তুজা, জিন্নাত আলী, আবুল কালাম আজাদ, মারুফ হাসান, আনসারুল ইসলাম কাটুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি। এ বিষয়ে জানতে সজিবুলের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও সংযোগ না পাওয়ায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল