বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জেহালা ইউপি চেয়ারম্যান শিলনের পাল্টা সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ ০৮-০৭-২০২৩ ইং
জেহালা ইউপি চেয়ারম্যান শিলনের পাল্টা সংবাদ সম্মেলন
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান শিলন পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে গত বৃহস্পতিবার কামাল হোসেনের করা সংবাদ সম্মেলনকে মিথ্যা ও বানোয়াট দাবি করে এ সংবাদ সম্মেলন করেন তিনি। পাল্টা সংবাদ সম্মেলনে চেয়ারম্যান মকলেছুর রহমান শিলন লিখিত বক্তব্যে বলেন, ‘আমি জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গত আড়াই মাস যাবৎ জেহালা ইউনিয়নজুড়ে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয় পুলিশ। পুলিশের সাথে আমি নিজেও ইউনিয়নজুড়ে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিই। পুলিশের অভিযানে অনেক মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার হয়। যে কারণে এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি গড়চাপড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে কামাল হোসেন আমার ওপর ক্ষিপ্ত হয়। সে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। আমি তাকে কখনো হুমকি-ধামকি বা হয়রানি করিনি। কামাল একজন চিহ্নিত মাদক বিক্রেতা। যার কারণে পুলিশ তাকে ধরার জন্য খুঁজতে পারে। সে দীর্ঘদিন ইউনিয়নজুড়ে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে একাধিক মাদক ও হত্যা মামলা রয়েছে। এর আগেও সে নানা মামলায় জেল খেটেছে। আমি মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায়, মাদক ব্যবসায়ী কামাল অন্য মাদক ব্যবসায়ীদের সংগঠিত করে আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে। কোনো ব্যক্তি আমার শত্রু নয়, আমি মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, এতে যত বড় বাধায় আসুক না কেন, আমি মাদকের বিরুদ্ধে আছি এবং থাকব।’ এসময় তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে জেহালা ইউনিয়ন থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী কামালসহ অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারসহ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল