বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গড়াইটুপির প্রবীণ আ.লীগ নেতা মেশকাত আলীর ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ০৭-০৭-২০২৩ ইং
গড়াইটুপির প্রবীণ আ.লীগ নেতা মেশকাত আলীর ইন্তেকাল
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ৭ নম্বর ওয়ার্ড সভাপতি ও প্রবীণ নেতা মেশকাত আলী (৬৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মেশকাত আলী নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত মপেল উদ্দীনের ছেলে। তিনি ৩ বছর যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, মেশকাত আলী অনেক আগে থেকেই ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। গতকাল বাদ মাগরিব জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে মেশকাত আলী ছেলে-মেয়ে রেখে গেছেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল