বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় এক কেজি গাঁজাসহ আটক ১

  • আপলোড তারিখঃ ০৬-০৭-২০২৩ ইং
দামুড়হুদায় এক কেজি গাঁজাসহ আটক ১
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ হারুন (২৯) নামের একজনকে আটক করেছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে তারানিপুর ঈদগার নিকট থেকে তাকে আটক করা হয়। হারুন তারানিপুর গ্রামের বরকতের ছেলে। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত শফিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনজুরুল ইসলাম ও এএসআই বিপ্লব সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার তারানিপুর গ্রামের বরকতের ছেলে হারুনকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ি থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। দামুড়হুদা মডেল থানার তার বিরোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল