বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে গ্রীষ্মকালীন পেঁয়াজ, ধানের বীজ ও সার বিতরণ

  • আপলোড তারিখঃ ০৬-০৭-২০২৩ ইং
মুজিবনগরে গ্রীষ্মকালীন পেঁয়াজ, ধানের বীজ ও সার বিতরণ
সমীকরণ প্রতিবেদক: মুজিবনগরে বিনা মূল্য গ্রীষ্মকালীন পেঁয়াজ ও ধানের বীজ এবং সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা কৃষি অফিস ২০২৩-২০২৪ অর্থবছরে খরিফ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং নতুন প্রযুক্তির ধানের বীজ ও প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে সার বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাউছার আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান প্রমুখ। এসময় চার ইউনিয়নে ১৮০ জন গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষিকে ১ কেজি বীজ, ২০ কেজি ডিওপি, ২০ কেজি এমওপি, ১৫০ বর্গমিটার পলিথিন ও হাফ কেজি সুতা, বালাইনাশক ১০০ মিলি দেওয়া হয়। সেই সঙ্গে ধানের বীজ ও সার দেওয়া হয় ১ হাজার ২০০ জন চাষিকে। আর ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি গ্রহণ করেন চাষীরা।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল