বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাসাদাহ ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৬-০৭-২০২৩ ইং
হাসাদাহ ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রতিবেদক, হাসাদাহ: জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে হাসাদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজান আলীা সভাপতিত্বে পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে বর্ধিত সভার কার্যক্রম শুরু হয়। বর্ধিত সভায় বর্তমানে চলমান আন্দোলন-সংগ্রাম এবং বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আলোচনা করা হয়। এছাড়া হাসাদাহ ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক অমেদুল হক রতনের মৃত্যুর কারণে ওই পদে আসাদুজ্জামান বকুল বিশ^াসকে নির্বাচিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিএনপির নেতা শামসুল আলম, মিজানুর রহমান, শফিকুল ইসলাম লিটন, মাসুম, ইউনিয়ন যুবদলের সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক শামীন শেখ, ছাত্রদলের সভাপতি তুষার ইমরান, সাধারণ সম্পাদক রহমতুল্লা প্রিন্স প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল