বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মনোহরপুর ইউনিয়ন ও জীবননগর পৌর দলের জয়

  • আপলোড তারিখঃ ০৫-০৭-২০২৩ ইং
জীবননগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মনোহরপুর ইউনিয়ন ও জীবননগর পৌর দলের জয়
জীবননগর অফিস: জীবননগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এ দিন মনোহরপুর ইউনিয়ন বনাম সীমান্ত ইউনিয়ন ও জীবননগর পৌরসভা দল বনাম আন্দুলবাড়ীয়া ইউনিয়ন অংশগ্রহণ করে। খেলায় মনোহরপুর ইউনিয়ন ১-০ গোলে সীমান্ত ইউনিয়নকে এবং জীবননগর পৌর দল আন্দুলবাড়ীয়া ইউনিয়নকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকুনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল ও পৌর মেয়র রফিকুল ইসলাম। খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু। রেফারির দায়িত্ব পালন করেন আব্দুস সবুর, সহকারী রেফারি ছিলেন জালাল উদ্দীন ও হাবিবুর রহমান।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল