বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাড়াবাড়ীয়া ৮ স্টার সুপার লিগ ও পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ০৫-০৭-২০২৩ ইং
গাড়াবাড়ীয়া ৮ স্টার সুপার লিগ ও পুরস্কার বিতরণ
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাড়াবাড়ীয়া ৮ স্টার সুপার লিগ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় গাড়াবাড়ীয়া বাগানপাড়ায় এ খেলার আয়োজন করে মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যুবলীগ নেতা জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘যুবারাই হলো দেশের প্রাণশক্তি। যুবাদের বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এবং সুস্থ ক্রীড়াচর্চা প্রসারে বিভিন্ন টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর থেকেই খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করে। যার ফলে ক্রিকেট-ফুটবলসহ সকল খেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং হচ্ছে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু,মাখালডাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার জিল্লুর রহমান জিল্লু। এসময় উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসেন সৈকত, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সামিউল শেখ সুইট, দিপু বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আলিম, সাধারণ সম্পাদক মিঠুন,জুয়েল। আরও উপস্থিত ছিলেন সুমন, লিফটন, সজল, আনোয়ার, ইমরা, মিলন, কবীর, সজিব, নাজমুল, সম্রাট, রাজন। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন আলমগীর হোসেন, সোহাগ হোসেন, সজিব, রাজন, জেমস, রাজা, রতন,রবিন, আব্দুল্লাহ,আনারুল, বিপ্লব, শফিক আশেক, মিল্টন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল