বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও দুই হাজার চারা বিতরণ

  • আপলোড তারিখঃ ০৫-০৭-২০২৩ ইং
তিতুদহের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও দুই হাজার চারা বিতরণ
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের আড়িয়া গ্রামের ম.আ. সরকার পল্লী পাঠাগারের উদ্যোগে বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ ও গ্রামবাসীর মধ্যে ২ হাজার চারা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আড়িয়াসহ আশপাশের গ্রামের রাস্তা ও বিভিন্ন বাড়ির আঙিনায় ১২ প্রকার গাছের চারা রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা গ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান মাসুদ রানা, ম.আ.সরকার পল্লী পাঠাগারের প্রতিষ্ঠা মস্তাক আহমেদ সরকার, সভাপতি আবুল হোসেনসহ স্থানীয় পরিবেশ প্রেমীরা। এ বিষয়ে পরিবেশ প্রেমী শাহিন সরকার বলেন, সবুজ সমৃদ্ধ দেশ গড়তে আমরা প্রায়ই এমন কার্যক্রম করে থাকি। পরিবেশের ভারসাম্য রক্ষায় ম.আ.সরকার পল্লী পাঠাগার এই উদ্যোগ আগামীতেও চলবে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল