বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর মতবিনিময়

  • আপলোড তারিখঃ ০৩-০৭-২০২৩ ইং
আন্দুলবাড়ীয়া ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর মতবিনিময়
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মির্জা হাকিবুর রহমান লিটনকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেল চারটায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক মেম্বার আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহা. আব্দুল লতিফ অমল, ঢাকা দক্ষিণ সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন সজীব, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শেখ আতিয়ার রহমান, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক আনছার আলী, আওয়ামী লীগ নেতা বিজয় হালদার, লিংকন খান প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল