বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বৃদ্ধ আয়ুব আলীর মুখে হাসি ফোটালেন দিলীপ কুমার আগরওয়ালা

  • আপলোড তারিখঃ ০৩-০৭-২০২৩ ইং
বৃদ্ধ আয়ুব আলীর মুখে হাসি ফোটালেন দিলীপ কুমার আগরওয়ালা
সমীকরণ প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ নেতা বাবু দিলীপ কুমার আগরওয়ালা বৃদ্ধ আয়ুব আলীর মুখে হাসি ফুটিয়েছেন। গতকাল রোববার চুয়াডাঙ্গা শহরের পান্না সিনেমা হল চত্বরে অবস্থিত তারা দেবী ফাউন্ডেশনের কার্যালয়ে বৃদ্ধ আয়ুব আলীকে হুইলচেয়ার প্রদান করলে তিনি খুশিতে আত্মহারা হয়ে দিলীপ বাবুকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মৃত ইয়াসিন মÐলের ছেলে বৃদ্ধ আয়ুব আলীকে বাবু দিলীপ কুমার আগরওয়ালার পক্ষে এই হুইলচেয়ার বুঝিয়ে দেন আলমগীর কবির শিপলু। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাবু দিলীপ কুমার আগরওয়ালা চুয়াডাঙ্গার সন্তান ও বাংলাদেশের কৃতী ব্যবসায়ী। এছাড়া আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবু দিলীপ কুমার আগরওয়ালা চুয়াডাঙ্গা-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল