বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় দূরপাল্লার পরিবহণে বিআরটিএর অভিযান

  • আপলোড তারিখঃ ২৭-০৬-২০২৩ ইং
চুয়াডাঙ্গায় দূরপাল্লার পরিবহণে বিআরটিএর অভিযান
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় দূরপাল্লার বাসে যাত্রীদের কাছ থেকে যেন বাড়তি ভাড়া আদায় করা না হয় সেজন্য অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সাথে বাসচালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক আবু জামাল, নিরাপদ সড়ক চাই-এর (নিসচার) সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। অভিযানে দূরপাল্লার পরিবহণের কাউন্টারে গিয়ে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কি-না তা যাচাই করা হয়। বিআরটিএর সহকারী পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী বলেন, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া বেশির ভাগ দূরপাল্লার বাসেই মেহেরপুর বা মুজিবনগরের ভাড়া গ্রহণ করার অভিযোগ আছে। চুয়াডাঙ্গার থেকে ঢাকার ভাড়া মেহেরপুরের চেয়ে অন্তত ৯০ টাকা কম হওয়ার কথা। কিন্তু পরিবহণ মালিকেরা কৌশলে এ রুটের যাত্রীদের কাছ থেকে মেহেরপুরের ভাড়া আদায় করেন। তিনি আরও বলেন, ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে যাতে বাড়তি ভাড়া আদায় না করা হয়, সে বিষয়ে পরিবহণের কাউন্টারে দায়িত্বরতদের সতর্ক করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল