বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খাসকররার দুই প্রতিবন্ধী নারীর মুখে হাসি ফোটালেন আ.লীগ নেতা দিলীপ কুমার আগরওয়ালা

  • আপলোড তারিখঃ ২৭-০৬-২০২৩ ইং
খাসকররার দুই প্রতিবন্ধী নারীর মুখে হাসি ফোটালেন আ.লীগ নেতা দিলীপ কুমার আগরওয়ালা
সমীকরণ প্রতিদেবন: বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ নেতা বাবু দিলীপ কুমার আগরওয়ালা শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধা সারা খাতুন ও তানিয়া খাতুনের মুখে হাসি ফুটিয়েছেন। গতকাল আলমডাঙ্গা উপজেলার খাসকররা বাজারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দুজনকে দুটি হুইলচেয়ার প্রদান করলে তারা খুশিতে আত্মহারা হয়ে পড়েন। এসময় তাদের পরিবারের সদস্যরাও বাবু দিলীপ কুমার আগরওয়ালার জন্য দোয়া করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। হুইলচেয়ার প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাসকররা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফরিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সার্জেন্ট রুহুল আমিন, ঠান্ডু রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির শিপলু। উল্লেখ্য, চুয়াডাঙ্গার সন্তান ও দেশের কৃতী ব্যবসায়ী বাবু দিলীপ কুমার আগরওয়ালা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল