বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বজ্রপাতে নিহতের পরিবারকে দেওয়া হলো অনুদান

  • আপলোড তারিখঃ ২৭-০৬-২০২৩ ইং
আলমডাঙ্গায় বজ্রপাতে নিহতের পরিবারকে দেওয়া হলো অনুদান
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার রংপুর মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত যুবক আব্দুল গাফফারের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বজ্রপাতে নিহত আব্দুল গাফফারের বাবা হাফিজুর রহমানের হাতে চেক হস্তান্তর করেন । এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও সহকারী সার্জন ডা. শারমিন আক্তার, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একরামুল হোসাইন প্রমুখ। জানা গেছে, ১৪ জুন বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর মাঠে পাটখেতে কাজ করার সময় বজ্রপাতে আলিয়াটনগরের হাফিজুর রহমানের ছেলে আব্দুল গাফফার আহত হন। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল