বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাবেক স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে গণধোলাই খেল যুবক

  • আপলোড তারিখঃ ২৭-০৬-২০২৩ ইং
সাবেক স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে গণধোলাই খেল যুবক
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: বিচ্ছেদের ১ বছর পর সাবেক স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে গণধোলাই খেয়েছেন আনারুল ইসলাম (৩৮) নামের এক যুবক। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার গোপালনগর গ্রামে এ ঘটনাটি ঘটে। আনারুল ইসলাম দত্তনগর গ্রামের খলিল হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, ১০ বছর আগে দত্তনগর গ্রামের আনারুলের সঙ্গে কুষ্টিয়ার মীরপুর থানার খেজুরতলা ভেদামারী গ্রামের মৃত সাইদুল ইসলামের মেয়ে পিঞ্জিরার বিয়ে হয়। তাদের সুখের দাম্পত্যজীবন ১০ বছর অতিক্রম করে। তবে সন্তান না হওয়ায় দুজনের সম্পর্কে ফাটল ধরে। ১ বছর পূর্বে দুজনের বিচ্ছেদ হয়। ৭ মাস আগে পিঞ্জিরা খাতুনের সঙ্গে আলমডাঙ্গার গোপালনগর গ্রামের আলিমের বিয়ে হয়। আর ২ মাস পূর্বে আনারুলও দামুড়হুদা থানা এলাকায় বিয়ে করেন। তবে আনারুলের সাবেক স্ত্রী পিঞ্জিরা অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে ছুটে আসে গোপালনগরে। সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে না পেয়ে গত ৪/৫ দিন-রাতে ঘোরাঘুরি করতে থাকেন। স্থানীয়দের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে। এসময় পিঞ্জিরার বর্তমান স্বামীর নেতৃত্বে স্থানীয় যুবকেরা তাকে গণধোলাই দেয়। পরে তাকে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল