বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ৪৭ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

  • আপলোড তারিখঃ ২৫-০৬-২০২৩ ইং
ঝিনাইদহে ৪৭ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
সমীকরণ প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলা থেকে ৪৭ বোতল ফেনসিডিলসহ মো. নূর ইসলাম (২৮) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৬। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কালীকাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। নূর ইসলাম একই গ্রামের মো. আরব আলী ছেলে। গতকাল শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৬। বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য পায় সদর উপজেলার কালীকাপুর গ্রামে কয়েকজন ফেনসিডিল ক্রয়-বিক্রির করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে মো. নূর ইসলামকে ৪৭ বোতল ফেনসিডিলসহ আটক করে। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল জব্দ করা হয়। পরে তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল