বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঈদুল আজহা উপলক্ষে উথলী ইউনিয়নে ভিজিএফএ’র চাল বিতরণ

  • আপলোড তারিখঃ ২৫-০৬-২০২৩ ইং
ঈদুল আজহা উপলক্ষে উথলী ইউনিয়নে ভিজিএফএ’র চাল বিতরণ
প্রতিবেদক, উথলী: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় উথলী ইউনিয়নের ৮টি গ্রামে ১ হাজার ১৮৮ জন হতদরিদ্র মানুষের মধ্যে ভিজিএফএর চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জীবননগর ইন্সট্রাক্টর (ইউআরসি) ও ট্যাগ অফিসার মো. আনারুল ইসলাম, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক সালাউদ্দীন কাজল, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ প্রদীপ, ইউনিয়ন পরিষদের সচিব মহিউদ্দিন, ১ নম্বর প্যানেল চেয়ারম্যান মঈনুল হাসান মঈন, ২ নম্বর প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য জহুরুল হক ঝন্টু, আবু সায়েম বিশ্বাস, আরমান, রতন, ফরহাদ প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল