বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কোটচাঁদপুরে দোকানির ঝাঁটার আঘাতে কাঠমিস্ত্রি নিহত

  • আপলোড তারিখঃ ২৪-০৬-২০২৩ ইং
কোটচাঁদপুরে দোকানির ঝাঁটার আঘাতে কাঠমিস্ত্রি নিহত
ঝিনাইদহ অফিস: পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে দোকানদারের ঝাঁটার আঘাতে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সারুটিয়া গ্রামে আরজান (৩৯) নামের এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে দোড়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের টেকের বাজারে এ ঘটনা ঘটে। আরজান রুদ্রপুর গ্রামের দাউদ হোসেনের ছেলে। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দীন জানান, দোকানের বকেয়া নিয়ে গত বৃহস্পতিবার চায়ের দোকানদার আবু তালেবের সঙ্গে আরজানের হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে শুক্রবারও দুইজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে চায়ের দোকানদার আবু তালেব আরজান আলীকে ঝাঁটা দিয়ে পিঠে আঘাত করেন। এতে আরজান অসুস্থবোধ করলে তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান। ওসি আরও বলেন, আরজানের আগে থেকে কোনো রোগ ছিল কিনা বলা যাচ্ছে না। তবে মারধর জনিত কারণে তার মৃত্যু হয়েছে এটা বলা যায়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল