বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ঈদগাহ নির্মাণে দুর্নীতির অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৩-০৬-২০২৩ ইং
ঝিনাইদহে ঈদগাহ নির্মাণে দুর্নীতির অভিযোগ
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ঈদগাহ নির্মাণে দুর্নীতির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর বাঁধার মুখে ঠিকাদার কাজ বন্ধ করে দিয়েছেন। নিম্নমানের কাজ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঝিনাইদহ এলজিইডির অফিস সূত্রে জানা গেছে, ঝিনাইদহ পৌর এলাকার ভুটিয়ারগাতি এতিমখানার মাদ্রাসার মাঠে এলজিইডির অর্থায়নে একটি ঈদগাহ নির্মাণের জন্য ১৪ লাখ টাকার টেন্ডার হয়। কাজটি পান ঠিকাদার আসাদুর রহমান। ১৬ মিলিমিটার রড দিয়ে কাজ করার কথা থাকলেও তিনি ১২ মিলিমিটার রড ও নিম্নমানের ইট-বালু দিয়ে কাজ শুরু করেন। নিয়ম উপেক্ষা করে ঈদগাহ নির্মাণের কাজ চলতে থাকায় গ্রামবাসী বাঁধা দেয়। সেই বাঁধার মুখে কাজটি বন্ধ করে দেন ঠিকাদার। ভুটিয়ারগাতি গ্রামের একাধিক ব্যক্তি জানান, ধর্মীয় অবকাঠামো নির্মাণ নিয়ে এ ধরনের জঘন্য কাজ ঠিকাদারের আদৌ করা উচিত হয়নি। এ ব্যাপারে ঠিকাদার আসাদুর রহমানের বক্তব্য জানতে তার মোবাইল কল করা হলে তিনি ফোন ধরেননি। এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা প্রকৌশলী আহসান হাবিব বলেন, ‘আমি লোকমুখে শুনেছি কাজে অনিয়ম করা হচ্ছে। বিস্তারিত ফাইল না দেখে বলতে পারব না।’ এ ব্যাপারে এলজিডির নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি এবং ঠিকাদারকে ডেকে কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি। বর্তমানে কাজটি বন্ধ রয়েছে। পুনরায় নির্মাণকাজটি নতুনভাবে শুরু করার জন্য বলা হয়েছে।’


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল