বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ২৩-০৬-২০২৩ ইং
দর্শনায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
দর্শনা অফিস: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের লক্ষে দর্শনা পৌর আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় দর্শনা পৌর আওয়ামী লীগের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মন্জু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আতিয়ার রহমান হাবু, আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন ও উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট। এছাড়াও দর্শনা পৌর আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল