বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

  • আপলোড তারিখঃ ২১-০৬-২০২৩ ইং
আলমডাঙ্গা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে আলমডাঙ্গা প্রেসক্লাবের সকল সদস্য এবং সুধীজনদের উপস্থিতিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন উপদেষ্টা ইয়াকুব আলী মাস্টার। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের উপদেষ্টা ইয়াকুব আলী মাস্টার। এর আগে ২ জুন সর্বসম্মতিক্রমে দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার আলমডাঙ্গা প্রতিনিধি খন্দকার শাহ আলম মণ্টু সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার আলমডাঙ্গা অফিস প্রধান হামিদুল ইসলাম আজম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পূর্ণাঙ্গ কমিটিতে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি কাইরুল মামুন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সহসভাপতি হয়েছেন- জামসিদুল হক মুনি, মৌলভী আবুল কাসেম, শেখ সফিউজ্জামান, হাবিবুর রহমান রুনু খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শাহাবুল হক ও কে এ মান্নান, অর্থ সম্পাদক হয়েছেন সৈয়দ সাজেদুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক বসিরুল আলম, ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক আবুল কাশেম টুকু, সাংস্কৃতিক সম্পাদক আতিক বিশ্বাস, শিক্ষা ও সাহিত্য সম্পাদক জামিরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক গোলাম সরোয়র সদু, আইসিটি সম্পাদক ফাহিম ফয়সাল, ধর্মীয় সম্পাদক গোলাম রহমান চৌধুরি নির্বাচিত হয়েছেন। এদিকে নির্বাহী সদস্য হয়েছেন আতিয়ার রহমান মুকুল, প্রশান্ত বিশ্বাস, আনোয়ার হোসেন, প্রশান্ত অধিকারী, মহসীন আলী হোসেন, শরিফুল ইসলাম রোকন। মোট ২৫ সদস্যের নর্বাহী কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কমিটিতে ১২ জন সাধারণ সদস্য রয়েছেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল