বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা পৌরসভায় পানি সাপ্লাইয়ের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২১-০৬-২০২৩ ইং
আলমডাঙ্গা পৌরসভায় পানি সাপ্লাইয়ের উদ্বোধন
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে পৌরসভার জনগণের জন্য পানি সাপ্লাইয়ের উদ্বোধন করেছেন পৌর মেয়র হাসান কাদির গণু। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আলমডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নওদাবন্ডবিল গ্রামে এ পানি সাপ্লাইয়ের উদ্বোধন করা হয়। জানা গেছে, ১০ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ৪১ হাজার ১৭৭ মিটার পাইপ লাইনের স্থাপনের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র হাসান কাদির গনু বলেন, ‘পৌরসভার নাগরিকদের দীর্ঘদিনের পানির সমস্যা দূর করতে পানি সাপ্লাইয়ের শুভ উদ্বোধন করা হলো। স্বল্প খরচে বিশুদ্ধ পানি পৌর নাগরিকদের ঘরে ঘরে পৌঁছায় দেওয়াই আমাদের লক্ষ্য।’ এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী শেখ ফরিদ, প্যানেল মেয়র মজিবুল হক, আলমডাঙ্গা পৌর নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, আলমডাঙ্গা পৌরসভার উপ-প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ, পৌর স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজ রানা, সমাজসেবক কাজী রবিউল হক, ব্যবসায়ী ঠান্ডু রহমান, কাউন্সিলর আশরাফুল হক বাবু, জহুরুল ইসলাম স্বপন, বাপ্পি হোসেন, আলালউদ্দিন, সাইফুল ইসলামসহ পৌরসভার কর্মচারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল