বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য টগরের মায়ের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ২১-০৬-২০২৩ ইং
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য টগরের মায়ের ইন্তেকাল
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর ও দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবুর মা সখের বানু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। গতকাল মঙ্গলবার রাত ১১:৪৫ মিনিটে তিনি নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের স্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার মৃত্যুর খবর শুনে শেষবারের মতো দেখতে ছুটে আসে বিভিন্ন শ্রেণি-পেশার। মৃত্যুকালে তিনি ১০ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, যদি কোনো বিশেষ সমস্যা না হয়, তাহলে বুধবার (আজ) বেলা ১১টায় রঘুনাথপুর স্কুল মাঠে জানাজা শেষে নিজ গ্রামেই তাকে দাফন করা হবে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল