বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় জামগাছ খেকে পড়ে শিশু জখম

  • আপলোড তারিখঃ ১৯-০৬-২০২৩ ইং
আলমডাঙ্গায় জামগাছ খেকে পড়ে শিশু জখম
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জাম গাছ থেকে পড়ে দুর্জয় কুমার (১১) নামের এক শিশু জখম হয়েছে। মুর্মূষু অবস্থায় শিশুটি কুষ্টিয়া সদর হাপসাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গতকাল সোমবার দুপুরে আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের সোহাগ মোড়ের একটি গাছে উঠে জাম পাড়ার সময় শিশুটি ডাল ভেঙে নিচে পড়ে যায়। এসময় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী একটি ক্লিনিকে নেয়। দুর্জয় সোহাগ মোড় এলাকার বিকাশ কুমার বেদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বাড়ির পাশের একটি গাছে বন্ধুদের সঙ্গে জাম পাড়াতে ওঠে দুর্জয়। গাছের উপরের দিকের একটি ডালে দাড়িয়ে জাম পাড়ার সময় ডালটি ভেঙে নিচে পড়ে গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী একটি ক্লিনিক ও পরে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে জখম গুরুতর হওয়ায় সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুর্জয়ের আরও উন্নত চিকিৎসার প্রয়োজনে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল