বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় ট্রাফিক পুলিশের অভিযানে ২০টি মোটরসাইকেল আটক

  • আপলোড তারিখঃ ১৯-০৬-২০২৩ ইং
কার্পাসডাঙ্গায় ট্রাফিক পুলিশের অভিযানে ২০টি মোটরসাইকেল আটক
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার উপজেলার কার্পাসডাঙ্গায় জেলা ট্রাফিক পুলিশ অভিযানে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ২০টি মোটরসাইকেল আটক করা হয়েছে। গতকাল রোববার বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত কার্পাসডাঙ্গা ব্রিজমোড়, ইন্দ্রামোড় ও ইউনিয়ন পরিষদ মোড়ে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল আটক করা হয়। চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক পুলিশের টিআই আ. মমিন, টিআই রতন ও টিআই এলাহীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটককৃত মোটরসাইকেলগুলি কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে রাখা হয়। জেলা ট্রাফিক পুলিশের টিআই আ. মমিন বলেন, দুর্ঘটনা রোধে ও সড়কের শৃঙ্খলা রক্ষার্থে কার্পাসডাঙ্গা বাজারে অভিযান চালানো হয়েছে। অভিযানে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়াই ২০টি মোটরসাইকেল আটক করে পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। আটককৃত মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে পারলে মোটরসাইকেলগুলো ছেড়ে দেওয়া হবে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল