বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৯-০৬-২০২৩ ইং
জীবননগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
জীবননগর অফিস: জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে জীবননগরের সীমান্ত ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বিএনপির আয়োজনে মেদিনীপুর গ্রামের তেঁতুলতলায় এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়। ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গনি, সহসভাপতি বিপলুর রহমান, সাধারণ সম্পাদক বদর উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী বিশ্বাস, যুবদল নেতা আনোয়ার হোসেন, সরোয়ার হোসেন, আমানউল্লাহ প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন উপজেলা যুবদল নেতা মো. সাইফুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল