বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা আকন্দবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

  • আপলোড তারিখঃ ১৯-০৬-২০২৩ ইং
দর্শনা আকন্দবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ
দর্শনা অফিস: দর্শনা আকন্দবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও শিক্ষার্থীদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পিছিয়ে পড়া ও ঝরেপড়া রোধে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে মা সমাবেশে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন, স্থানীয় ইউপি সদস্য আমিরুল ইসলাম, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তানজিরা খাতুন, সহকারি শিক্ষক সাকিনা সুলতানা, ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আতিয়ার রহমান, আ. আলিম সজলসহ শিক্ষার্থীদের অবিভাবকগণ। পরে বিদ্যালয়ের দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস, খাতা ও জ্যামিতিবক্স বিতরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল