বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে দুস্থ ও অসহায় ব্যক্তিদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

  • আপলোড তারিখঃ ১৭-০৬-২০২৩ ইং
ঝিনাইদহে দুস্থ ও অসহায় ব্যক্তিদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে এসএসসি-৯৪ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ১ হাজার ২০০ জন দুস্থ ও অসহায়দের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে ওষুধ। গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘ঝিনাইদহ এসএসসি-৯৪’ ব্যাচের শিক্ষার্থীরা এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করে। জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্পে ঢাকা ও ঝিনাইদহসহ দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্যসেবা প্রদান করেন। সকালে এ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এম এ লতিফ জাহেদী প্রজ্জল, বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা আসাফ-উদ-দৌলা মাসুম, সাইফুর রহমান শিপলু, তানভীর আহমেদ রনি ও মীর ফজলে এলাহি শিমুলসহ ৯৪ ব্যাচের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। গতকাল সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলা এ মেডিকেল ক্যাম্পে সদর উপজেলার দোগাছি, পদ্মাকর, পোড়াহাটি ও হরিশংকরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১ হাজার ২০০ মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করে। পরামর্শ ছাড়াও বিনা মূল্যে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, ইজিসি পরীক্ষা শেষে ফ্রি ওষুধ বিতরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল